ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে পুরোদমে শুরু হয়েছে ঈদযাত্রা। গত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে পারাপার হওয়া যানবাহন থেকে প্রায় পৌনে ৩ কোটি টাকা টোল আদায় হয়েছে।
শিরোনাম
পৌনে ৩ কোটি টাকা
টাঙ্গাইলের যমুনা সেতু গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা। বুধবার (৪ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।